জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসা অনুদানের তথ্যসমূহ
অনলাইনে আবেদন করার নিয়মাবলী
জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসা অনুদানের অনলাইন আবেদনের নিয়মাবলী
১. জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসা অনুদানের অনলাইন আবেদনের জন্য বোর্ডের ওয়েব সাইট www.bkkb.gov.bd এর অভ্যন্তরীণ ই-সেবাসমূহ থেকে “জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসা অনুদানের অনলাইন সেবা” লিংকটিতে ক্লিক করে অথবা ব্রাউজারের এড্রেস বারে www.eservice.bkkb.gov.bd/complex/ টাইপ করে Enter চাপুন;২. হোম পেজ থেকে “রেজিস্ট্রেশন” বাটনে ক্লিক করে কর্মচারীর ধরন এবং কর্মচারীর কর্মক্ষেত্রের ধরণ পছন্দ করতে হবে। উল্লেখ্য কর্মচারীর ধরন “কর্মরত” এবং কর্মচারীর কর্মক্ষেত্রের ধরন “রাজস্বখাতভুক্ত” বাছাই করলে পে-ফিক্সেশন নম্বর ও জাতীয় পরিচয় পত্রের নম্বর দিতে হবে;
৩. রেজিস্ট্রেশনের ২য় ধাপে কর্মচারীর নাম, কর্মচারীর জন্ম তারিখ, কর্মচারীর লিঙ্গ, কর্মচারীর মোবাইল ফোন নম্বর ও পাসওয়ার্ড "রেজিস্ট্রেশন করুন” বাটনে ক্লিক করে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করুন;
৪. আপনার মোবাইল নম্বরে ৬ ডিজিটের একটি ভেরিফিকেশন কোড (OTP) যাবে। “অভিনন্দন, রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। আপনার মোবাইল নম্বরে পাঠনো OTP (One Time Password) ১৫ মিনিটের মধ্যে সাবমিট করে একাউন্টটি সক্রিয় করুন।” কোড নম্বরটি দিয়ে “সাবমিট বাটনে ক্লিক করলে “অভিনন্দন, আপনার রেজিস্ট্রেশন সফলভাবে সম্পন্ন হয়েছে ম্যাসেজ দেখাবে;
৫. ইতোপূর্বে যারা বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অনলাইন সেবার জন্য রেজিস্ট্রেশন করেছেন তাদেরকে নতুন করে রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই;
৬. হোম পেজ থেকে “লগইন” বাটনে ক্লিক করে মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে সফটওয়্যারে লগইন করার পর আবেদনকারীর ছবি ও প্রোফাইল তথ্য আপডেট করতে হবে;
৭. হোম পেজ থেকে “নতুন আবেদন” বাটনে ক্লিক করে নির্দেশাবলী অনুযায়ী পরবর্তী ধাপে আবেদন ফরম পূরণ করতে হবে;
৮. আবেদন ফরম যথাযথভাবে পূরণ করে “সংরক্ষণ করুন” বাটনে ক্লিক করে আবেদন সংরক্ষণ ও প্রিন্ট করা যাবে। “বিস্তারিত” বাটনে ক্লিক করে আবেদনের তথ্যাদি দেখা যাবে, "আবেদন সংশোধন” বাটনে ক্লিক করে তথ্যাদি সংশোধন এবং "প্রেরণ করুন” বাটনে ক্লিক করে আবেদন প্রেরন করা যাবে;
৯. আবেদনটি সফলভাবে প্রেরিত হলে আবেদনকারী তাঁর ড্যাশবোর্ডে আপনার আবেদনটি সফলভাবে প্রেরিত হয়েছে নোটিফিকেশন দেখাবে এবং আবেদনকারীর মোবাইল ফোনে আবেদন গ্রহণের বিষয়টি জানিয়ে তারিখ সম্বলিত একটি ক্ষুদেবার্তা পাবেন; ১০. আবেদন ফরম অনলাইনে প্রেরণ করার পর, QR Code ও আবেদনকারীর ছবি সম্ভলীত ২ (দুই) পৃষ্ঠার আবেদন ফরমটি ডাউনলোডপূর্বক প্রিন্ট করুন;
১১. আবেদন ফরম প্রিন্ট করার পর অফিস কর্তৃপক্ষের স্বাক্ষর ও সীল এবং স্মারক নং ও তারিখ দিয়ে প্রয়োজনীয় কাগজপত্রসহ অফিস ফরোয়ার্ডিং এর মাধ্যমে আবেদনের হার্ডকপি বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের সংশ্লিষ্ট কার্যালয়ে প্রেরণ করতে হবে;
১২. স্বয়সম্পূর্ণ আবেদনের হার্ড কপি কল্যাণ বোর্ডে গৃহীত হলে আবেদনকারী তাঁর মোবাইল ফোনে আবেদন গ্রহণের ডায়েরি নম্বর ও তারিখ সম্বলিত একটি ক্ষুদেবার্তা পাবেন এবং পরবর্তীতে অনলাইনে লগইন করে তার আবেদনের অবস্থা সম্পর্কে জানতে পারবেন;
১৩. অসম্পূর্ণ আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে তাঁর মোবাইল ফোন আপত্তির কারণ জানিয়ে ক্ষুদেবার্তা প্রেরণ করা হবে এবং অনলাইনে লগইন করে তার ড্যাশবোর্ডে আবেদনের অবস্থা সম্পর্কে জানতে পারবেন। ১৪. চলতি মাসের স্বয়সম্পূর্ণ আবেদন পরবর্তী মাসে বাছাই কমিটির মাধ্যমে আবেদন বাছাই ও ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে অর্থ বরাদ্দ প্রদান করা হয়;
১৫. আবেদন অনুমোদনের বিষয়টি জানিয়ে আবেদনকারীর মোবাইল ফোনে ক্ষুদেবার্তার মাধ্যমে জানিয়ে দেয়া হয় EFT তে আবেদনকারীর ব্যাংক হিসেবে অনুদানের অর্থ প্রেরণ করা হয়;
পাসওয়ার্ড ভুলে গেছেন?
দুটি ধাপে পাসওয়ার্ড রিসেট করুন